‘ছেলেধরা’ গুজব ঠেকাতে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ২৩:৩৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২৩:৪০

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘ছেলেধরা’ গুজব ঠেকাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। শনিবার (২৭) এ নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য, অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ নেতা, স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিভাগীয় উপপরিচালকরা জেলা প্রাথমিক শিক্ষা (ডিপিও) অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন।’
আকরাম-আল-হোসেন বলেন, ‘গুজব ছড়ানো একটি মারাত্মক অপরাধ। গুজব মুহূর্তেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। যেমন গত ২ দিন আগে শিশু তুবাকে মাহারা করেছে কিছু গুজব সৃষ্টিকারী। একজন নিরাপরাধ নারীকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন তাসলিমা বেগম রেণু (৪০)। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সচিব বলেন, ‘একটি অশুভ শক্তি অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রকে বিপন্ন করার জন্য এই ধরনের গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদের থেকে সতর্ক থাকতে হবে।’

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক