জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজধানী) প্রধান ইমারত পরিদর্শক মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৮ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি হয়েছে। বেলায়েতের বিরুদ্ধে ৪২ লাখ ৭২ হাজার ১৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।








