দুদক আইন অমান্য করায় ব্যবসায়ী শেখ সাদীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২০:১৬আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৪

দুদক আইন অমান্য করায় ব্যবসায়ী শেখ সাদীর বিরুদ্ধে মামলা দুর্নীতি দমন কমিশন আইন (দুদক), ২০০৪-এর ১৯(১) ধারার নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করায় ব্যবসায়ী মো. শেখ সাদীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রবিবার (২৮ জুলাই) এশিউর প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান শেখ সাদীর বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

এর আগে দুদক প্রধান কার্যালয় গত বৃহস্পতিবার (২৫ জুলাই) মামলাটি অনুমোদন করে। মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক বলছে, বেসিক ব্যাংকের সাবেক ডিজিএম সিপার আহমেদসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মানিলন্ডারিং মামলা তদন্তের প্রয়োজনে তিনবার নোটিশ পাঠিয়ে শেখ সাদীকে তলব করা হয়। সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় সব নথিপত্র তার কাছে আছে— এমনটা নিশ্চিত হওয়ার পরই তাকে তলবি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন। কিন্তু কোনও নোটিশেরই জবাব দেননি শেখ সাদী এবং হাজিরও হননি তিনি। ফলে মামলার তদন্ত কার্যক্রম ৩ মাস বিঘ্নিত হয়েছে এবং দুদকের সময় অপচয় হয়েছে।

দুদক বলছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করে এবং বক্তব্য না দিয়ে দুদক আইন, ২০০৪-এর ১৯(১) ধারার নির্দেশ শেখ সাদী ইচ্ছাকৃত অমান্য করেছেন বলে মনে করছে তারা। এ কারণে একই আইনের ১৯(৩) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/ডিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
ভারতীয় হাইকমিশনারের অবস্থানকে ইতিবাচক বলছেন তথ্য উপদেষ্টা
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
‘মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে চীনের বার্তা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান