ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১১:১৭আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১১:৫০

কমলাপুর স্টেশনে টিকিটের জন্য লম্বা লাইন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে নগরীর পাঁচটি স্থানে একযোগে দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট পেতে কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বন্যার কারণে উত্তরাঞ্চলের সড়কগুলোর বিভিন্ন অংশে ভাঙন ও গর্ত সৃষ্টি হওয়ায় ট্রেনে যেতেই আগ্রহ বেশি সবার। এজন্য রবিবার (২৮ জুলাই) রাত থেকেই টিকিট প্রত্যাশীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

স্টেশন সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে এবারের ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। কমলাপুর রেলস্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর সব ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। বিক্রি হচ্ছে আগামী ৭ আগস্টের ট্রেনের টিকিট।

সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, একটি নারী কাউন্টারসহ ৯টি কাউন্টারে একযোগে টিকিট বিক্রি চলছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন। প্রতিটি লাইন দীর্ঘ আকার ধারণ করেছে। তবে এবছর কমলাপুর ছাড়াও আরও চারটি স্থান থেকে টিকিট বিক্রি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় কমলাপুরে ভিড় কিছুটা কম।

নারীদের জন্য মাত্র একটি কাউন্টার থাকায় তাদের বেশি ভোগান্তি  হচ্ছে। খিলগাঁও থেকে টিকিট সংগ্রহ করতে আসা সাবরিনা আক্তার বলেন, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এখনও টিকিট পাইনি। কাউন্টার আরও বেশি হলে ভালো হতো।’

রেল কর্তৃপক্ষ ১২ আগস্টকে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে টিকিট বিক্রি করছে। আজ ২৯ জুলাই দেওয়া হচ্ছে ৭ আগস্টের টিকিট। ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট দেওয়া হবে ১০ আগস্টের এবং ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।’

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রেল কর্তৃপক্ষ আরও জানায়, চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে বিমানবন্দর স্টেশনে। রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে পাওয়া যাবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট। নেত্রকোনার মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে বনানী স্টেশন থেকে। পুরুলিয়ার পুরনো বিল্ডিং থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে।

টিকিটের ৫০ শতাংশ বিক্রি হচ্ছে কাউন্টার থেকে, বাকি ৫০ শতাংশ মোবাইল অ্যাপ এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

দীর্ঘ লাইনে অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়েছেন তিনি

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু  হয়েছে। এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমলাপুর স্টেশনে আটটি পুরুষ এবং একটি নারী কাউন্টার মিলিয়ে মোট ৯টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট নিতে পারবেন যাত্রীরা। কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের ১৪টি আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।’

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম