বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস) খুলনা পরিচালিত অফিসার বেসিস কোর্স-৪১-এর একটি প্রতিনিধি দল সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিদর্শন করেন। বিএসটিআই’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. কর্নেল মো. মঈন উদ্দিন সরকারের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল বিএসটিআই'র মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা বিএসটিআই'র বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করেন।








