বিশিষ্ট সাংবাদিক রাশীদ উন নবী গুরুতর অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৭:৫৯আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৮:২৩

বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী গুরুতর অসুস্থ। তিনি তিন মাস ধরে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

সোমবার (২৯ জুলাই) সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাশীদ উন নবী বাবুর মেয়ে ফারাহ আনিকা অনন্যাকে উদ্ধৃত করে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে তার বাবার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চিকিৎসা চলে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মে মাসে তাকে ভারতের তামিলনাড়ুর ভোলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসা গ্রহণ করেন তিনি। সিএমসির চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান সেখানে তার অস্ত্রোপচার সম্ভব নয়। সেখান থেকে জুন মাসে রাশীদ উন নবীকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা মুম্বাইয়ে অবস্থান করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে তারা সপরিবারে মুম্বাইয়ে অবস্থান করছেন।

অনন্যা আরও জানান, টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা তার বাবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য উনার (রাশীদ উন নবী) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে এই বিশিষ্ট সাংবাদিকের কেমোথেরাপি চলছে।

সেখানকার চিকিৎকরা অনন্যাকে আরও জানিয়েছেন, টানা দুই মাস কেমোথেরাপির পর রোগীকে অস্ত্রোপচারের উপযোগী করা সম্ভব হবে। পরিবারের পক্ষে রাশীদ উন নবীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র মেয়ে অনন্যা।

রাশীদ উন নবী সংবাদকর্মীদের কাছে বাবু নামেই বেশি পরিচিত। ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশবাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম