রেণু হত্যা মামলায় রিমান্ড শেষে ৫ আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ২১:৩৫আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৩৬



তাসলিমা বেগম রেণু রাজধানীর উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেণুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৯ জুলাই) তাদের আদালতে তোলা হয়েছিল। ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলো মুরাদ হোসেন, সোহেল রানা, রাজু, বিল্লাল ও আসাদুল ইসলাম। গত ২৫ জুলাই তাদের ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।
এর আগে গতকাল রবিবার (২৮ জুলাই) এ মামলায় ২ জনকে কারাগারে পাঠান আদালত। শনিবার (২৭ জুলাই) ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় শাহীন, বাচ্চু মিয়া ও বাপ্পি নামের ৩ আসামিকে। এর আগের দিন শুক্রবার প্রধান আসামি ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা ও রিয়া নামে এক নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাদের কারাগারে পাঠান আদালত।
উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। তখন ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন। ওইদিন সকাল ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত কয়েকশ’জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটিু।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম