ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদকে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। আজ সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে চারটায় বঙ্গভবনে সাত কলেজ বাতিল আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়ার নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধিদল এটি পেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনকারী আবদুল্লাহ হিল বাকী।
টানা এক সপ্তাহ আন্দোলনের পরে সাত কলেজ সম্পর্কিত সমস্যা নিরসনে উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শুধু ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নিলেও অন্যান্য কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। এ ধারাবাহিকতায় রাষ্ট্রপতিকে স্মারকলিপি পেশ করেন তারা।
এ বিষয়ে আন্দোলনকারী আবদুল্লাহ হিল বাকী বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছি। আজ বিকাল সাড়ে চারটায় বঙ্গভবনে ১০ জনের একটি প্রতিনিধিদল গিয়ে এ স্মারকলিপি জমা দেন।








