ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে ডাচ সহায়তার আবারও আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২২:০২আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৩

ডেল্টা প্ল্যান-২১০০

বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডস তাদের সহায়তার বিষয়ে আবারও আশ্বস্ত করেছে। ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মহাপরিচালক রেইনা ব্যুজ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য শামসুল আলমের নেতৃত্বে সফরকারী এক প্রতিনিধিদলের সঙ্গে  সম্প্রতি তার দফতরে বৈঠককালে এ অভিমত ব্যক্ত করেন।

নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ডেল্টা প্ল্যান কার্যকরভাবে বাস্তবায়নে বিশেষ করে ভূমি পুনরুদ্ধার, নদী খনন, বন্যা প্রতিরোধ এবং দক্ষতা উন্নয়নে ডাচ কারিগরী সহায়তা অব্যাহত রাখা এবং ডাচ ব্যবসায়ীদের অংশগ্রহণ উৎসাহিত করার বিষয়েও মহাপরিচালক প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

বৈঠকে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের বিষয়টি পুনরুল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ উদ্বোধন উপলক্ষে দেশটির পানি এবং ডেল্টা ব্যবস্থাপনায় জড়িত একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে নিয়ে ডাচ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত বেলাল।

রাষ্ট্রদূত বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর বৃহত্তর পরিকল্পনার আওতায় দীর্ঘমেয়াদি বন্যা ঝুঁকি হ্রাস এবং অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ডাচ সহায়তার অনুরোধ জানান। প্রত্যুত্তরে ডাচ মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন যে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ ডাচ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এর আগে প্রতিনিধিদল ডাচ ডেল্টা কমিশনার জনাব পিটার গ্লাস-এর অফিসে তার সঙ্গে বৈঠক করেন।

ডাচ ডেল্টা কমিশনার বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে তাদের সহায়তার আশ্বাস প্রদান করে জানান যে, বিশেষ করে নেদারল্যান্ডসের হাজার বছরের ডেল্টা ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করবেন।

প্রতিনিধিদল বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়নে কারিগরী সহায়তা দিতে সম্মত হওয়ায় ডাচ সরকারের কাছে তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এই প্ল্যান বাস্তবায়নে নেদারল্যান্ডস আগামীতে তাদের সার্বিক সহায়তা অব্যাহত রাখবে। প্রত্যুত্তরে ডাচ পক্ষও সুষ্ঠুভাবে পানি ব্যবস্থাপনার লক্ষ্যে এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে তাদের সহায়তা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম