সাংবাদিকরা সাহসের সঙ্গে অনিয়ম তুলে ধরেন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ২২:৫০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২৩:০৬

 সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দুটি পেশাই ঝুঁকিপূর্ণ। সাংবাদিকরা সাহসের সঙ্গে অন্যায় ও অনিয়মের কথা তুলে ধরেন।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে ক্র্যাব সভাপতি আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক