নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত

ঢাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০১:৪৯আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০২:৫১

ড. মো. আখতারুজ্জামান, ড. মুহাম্মদ সামাদ ও ড. এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে আওয়ামীপন্থী নীল দলের তিন সদস্যের প্যানেল চূড়ান্ত হয়েছে। তারা হলেন—বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এক ভোটাভুটির মধ্য দিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তারা মনোনীত হন। আজ বুধবার (৩১ জুলাই) নীল দল থেকে উপাচার্য প্যানেল নির্বাচনে অংশ নেবেন তারা। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান ড.মুহাম্মদ সামাদ।
তিন জনের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ ৪২ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও তৃতীয় হয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
বুধবার বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচনে সব প্যানেলের শিক্ষকরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এরপর নির্বাচিত প্যানেল থেকে যেকোনও একজনকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।
এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর বর্তমান উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সিনেটের কাজ হলো উপাচার্য নির্বাচন ও বার্ষিক বাজেট অধিবেশন করা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম