তথ্য ক্যাডারের পদোন্নতি জট নিরসনে সুপারনিউমারারি পদের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ০২:১৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৩:৩৮

সংসদীয় কমিটির বৈঠক

বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি-জট ও বৈষম্য নিরসন চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে অস্থায়ীভাবে সুপারনিউমারারি পদ (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) সৃষ্টি করে এই জট খোলার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

জানা গেছে, শূন্য পদ না থাকায় বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের ক্যাডার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। পদ না থাকার কারণে অনেক কর্মকর্তা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত একই পদে কর্মরত আছেন। সব মিলিয়ে চার শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

বৈঠকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সঙ্গে বিসিএস (ইকোনমিক) ক্যাডারের একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ ও ফেরদৌসী ইসলাম বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম