পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১৭:৪৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৮:০২



পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ ডেঙ্গু আক্রান্ত সুবিধাবঞ্চিত পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারি হাসপাতালসহ সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার (১ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই নির্দেশ মোতাবেক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে প্রতিবেদন আকারে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতকে জানাতে হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার রেজ এমডি সাদেকীন প্রমুখ।
শুনানিকালে আদালত শঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে কোনও সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে যেন আর্থিক অনটনের কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হয়।
বুধবার (৩১ জুলাই) ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ৭ বছরের এক পথশিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।
এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনগুলো সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

/বিআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম