ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ সরকারিকরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৩:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:০১

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে সরকারি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ন্যাশনাল কলেজের গভর্নিং বডির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিটে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে দেশি-বিদেশি প্রায় ৫০০-৬০০ ছাত্রছাত্রী পড়াশুনা করছেন। এর মধ্যে ৫০ শতাংশ ভারত, নেপাল, কাশ্মিরসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী। ১৯২৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ১০০ বছর কেটে গেলেও এখনও সরকারিকরণ হয়নি। স্থানীয় প্রভাবশালী ও সংসদ সদস্য, সরকার দলীয় নেতা প্রতিষ্ঠানটিকে সরকারি করতে বাধা দিচ্ছেন। কারণ, প্রতিষ্ঠানটি সরকারি  হলে এখানে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এদিকে, এই প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ বছরে প্রায় ২৫-৩০ লাখ টাকা নেওয়া হয়।

এছাড়া, বর্তমানে এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যানসহ ১১ জন সদস্যই অনির্বাচিত বলে রিটে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য  সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, ভূমি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ সাত জনকে ওই রিটে বিবাদী করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি