বঙ্গবন্ধুকে নিয়ে খালেদা জিয়ার কটূক্তির মামলা বদলির আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৭:২৮আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:৪৫

খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার রাকিব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, মামলার আসামি খালেদা জিয়াকে উচ্চ আদালত জামিন দিয়েছেন। উচ্চ আদালতের জামিনের আদেশ সংশ্লিষ্ট আদালতে নথিভুক্ত হওয়ায় বিচারক বদলির এ আদেশ দেন।
এর আগে গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন, এমন অভিযোগ এনে ২০১৭ সালের ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এ বি সিদ্দিকী। পরে গত বছরের ৩০ জুন অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। এরপর ওই বছরের ১৬ জুলাই খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী।

/টিএইচ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম