দেশে ডেঙ্গু পরিস্থিতির কারণে হজে যাওয়া বাতিল করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। স্ত্রীকে নিয়ে এবার তার হজে যাওয়ার কথা ছিল।
রবিবার (৪ আগস্ট) মো. আসাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হজে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বাতিল করেছি। বেঁচে থাকলে আগামীবার যাওয়া যাবে। কিন্তু এই পরিস্থিতিতে যাওয়া সমীচীন মনে করছি না।’








