তারেক-ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১২:২২আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৩:১১

তারেক রহমান ও ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এর আগেও তিনি মামলা করেছেন। এ কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে ফের আরেকটি মামলাটি করেন তিনি।

সোমবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন মামলার বাদী এবি সিদ্দিকী।

তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, তারা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই আমার বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছেন বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে—‘ওই শালারপুত গোপালী এবি সিদ্দিকী বিশ্ব মামলাবাজ, তুই বড় বাড়াবাড়ি করছিস। তোর বোন শেখ হাসিনার দাপট দেখাচ্ছিস। তোর মামলায় আমার জীবন নষ্ট হয়েছে। আর আমাদের মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখে মেরে ফেলার পরিকল্পনা করছিস। এবার তোরা মৃত্যুর জন্য প্রস্তুত থাক।…আমাদের নেতা তারেক রহমান ক্ষুব্ধ হয়ে আইএসসহ আমাকে পাঠিয়েছে। এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না প্রস্তুত হয়ে থাক।’

ওই ঘটনায় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবি সিদ্দিকী। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯/৫০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেন তিনি।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম