ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম হাসান (১৩)। আজ সোমবার (৫ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ঢামেকে এ নিয়ে ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন।
তিনি বলেন, গত রাতে হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কিশোরটি মারা যায়। আমাদের হিসাব মতে, ডেঙ্গু রোগে এ হাসপাতালে মোট মৃতের সংখ্যা ১৩ জন। আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৩ জন।








