মাসের প্রথম সপ্তাহে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ পালিত হবে ঢাবিতে

ঢাবি প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২১:২৯আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৩৩

ঢাবিতে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ এর উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসের প্রথম সপ্তাহকে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ হিসেবে পালন করা হবে। আজ সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এই ‘ক্লিন ক্যাম্পাস উইক’ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর, স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও নান্দনিক করে গড়ে তুলতে প্রতি মাসের প্রথম সপ্তাহে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু’র যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আমাদের মনস্তাত্ত্বিক জগতের একটি পরিবর্তন হবে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার একটি বার্তা ও সংস্কৃতি আমাদের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। বর্তমানে ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করেছে। তিনি ডেঙ্গুসহ যেকোনও রোগ প্রতিরোধে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এই ‘ক্লিন ক্যাম্পাস উইক’ অভিযানের মাধ্যমে অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং হলের প্রাধ্যক্ষ ও হল সংসদ নেতৃবৃন্দ নিজ নিজ ভবন ও প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে কার্যকর উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছে। আবাসিক এলাকাগুলোতেও সংশ্লিষ্ট কল্যাণ সমিতি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানে এস্টেট অফিস ও ডাকসু যৌথভাবে অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ডাকসু’র এজিএস মো. সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসু’র নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম