ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৬:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:১০

শিক্ষা মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঈদের দিন ও এর পরের দিন (১২ ও ১৩ আগস্ট) ছাড়া ছুটির বাকি দিনগুলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে প্রতিরোধ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (৭ আসস্ট) এক পরিপত্রে এ নির্দেশ দিয়েছে।
এবার ঈদুল আজহার ছুটি ১২ দিন।
পরিপত্রে বলা হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈদের ছুটির সময় খেলার মাঠ, ফুলের টব ইত্যাদিতে পানি জমে এডিস মশার প্রজনন বেগবান হতে পারে। এ জন্য ছুটির সময় একজন শিক্ষকের নেতৃত্বে কর্মচারী, স্কাউটস, বিএনসিসি ও শিক্ষার্থীদের সমন্বয়ে ৬ থেকে ১০ জনের টিম গঠন করতে হবে। এই টিম স্বচ্ছ পানি জমার সম্ভাবনা সব জায়গা চিহ্নিত করে এক দিন পর পর পরিষ্কার করবে। প্রয়োজনে লার্ভিসাইড স্প্রে করবে।
এ ছাড়া রোস্টার ডিউটির মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন বা পৌরসভার এ-সংক্রান্ত টিমে নিয়োজিতদের কেউ ছুটিতে গেলে সেখানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

/এসএমএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের