বন্যা দুর্গত ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের ফেসবুক গ্রুপ। বুধবার (৭ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সরকারি আবদুল খালেক মেমোরিয়াল কলেজ মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।
গ্রুপটির অন্যতম প্রতিনিধি মুশফকিুল ইসলাম ও ফারুক উজ জামান জানান, শুকনো খাবার, সাবান ও স্যানিটারি ন্যাপকিনসহ প্রয়োজনীয় ওষুধপত্র যেমন হ্যালোট্যাব এবং স্যালাইন বিতরণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক-সচেতনতামূলক কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।








