বাসাবোতে অটোরিকশার ধাক্কায় এএসআই নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ২৩:৫২আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২৩:৫৪

বাসাবোতে অটোরিকশার ধাক্কায় এএসআই নিহত

রাজধানীর বাসাবো এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন স্বপন (৩৯) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আনোয়ার হোসেন স্বপন মানিকঞ্জের সাটুরিয়া থানার হামজা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। দুই সন্তানের জনক স্বপন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

এএসআই আব্দুল খান জানান, বাসাবো এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হলে প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নেওয়া হয় আনোয়ার হোসেন স্বপনকে। সেখান থেকে বিকাল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজন বদরুন্নেসা বলেন, ‘সকালে বাসাবো এলাকায় হাঁটতে গিয়ে অটোরিকশার ধাক্কায় আহত হন স্বপন। খবর পেয়ে আমরা তাকে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করি। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

/এআইবি/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম