নরসিংদীর ডৌকারচর ইউপি নির্বাচনের গেজেট বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৩:০৭আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৩:১৯

সুপ্রিম কোর্ট

নরসিংদীর রায়পুরার ডৌকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনি ফলের গেজেট প্রকাশের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ সংক্রান্ত কোনও কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

একইসঙ্গে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান ও ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

পরে আইনজীবী শিহাব উদ্দিন খান জানান, গত ২৫ জুলাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনটি কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল পারভেজ।

কিন্তু নির্বাচন কমিশন সেই আবেদন অনুসারে কোনও ব্যবস্থা না গ্রহণ না করায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম