নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগে সাবেক জেলা জজ রেজাউল করিম খানকে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুদক পরিচালক কাজী শফিকুল আলম এ নোটিশ পাঠান। সাবেক জেলা জজ রেজাউল করিম খানের রাজধানীর গুলশান-২ এর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ৪৮ নম্বর রোডের ১৮/বি নম্বর বাসা এবং গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাপাশার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়।








