হাজারীবাগে ফেনসিডিলসহ আটক ৩, ট্রাক জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২১:৫৬

হাজারীবাগে ফেনসিডিলসহ আটক ৩, ট্রাক জব্দ

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ৩৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ফেনসিডিল বহনকারী ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। শনিবার রাতে বেড়িবাঁধ রোডের কালুনগর সিটি ওভারসিজ সিএনসি রি-ফুয়েলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো- মুন্সিগঞ্জের মো. হেলাল (৩২), চাপাঁইনবাবগঞ্জের মো. লিটন (২৩) ও মো. কায়য়ুম ওরফে রেজা (১৮)।

রবিবার (১১ আগস্ট) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, আটক মাদক কারবারিরা এসব ফেনসিডিল বহন করে সদরঘাট এলাকার মাদক কারবারিদের কাছে সরবরাহ করতে যাচ্ছিলো। গোয়েন্দা নজরদারির মাধ্যমে হাজারীবাগের কালুনগর সিটি ওভারসিজ সিএনসি রি-ফুয়েলিং স্টেশনের সামনে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। এসময় আসামিরা দ্রুত ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধরে ফেলা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম