২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন উত্তর মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৯, ১৮:৩৫আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:৪১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম (ফাইল ছবি)

মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১২ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজের পশ্চিম পাশে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘অনেক ওয়ার্ডে আজ সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ শেষ হয়ে যাবে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৬০০ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।’

কুরবানির পশুর বর্জ্য অপসারণের পর হাটের বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান মেয়র।

তিনি জানান, হাটের বর্জ্য থেকে যেন মশার বংশবিস্তার না হয় সেজন্য বিশেষ সর্তকতা নেওয়া হচ্ছে।

এসময় মেয়র আরও বলেন, ‘পশুর হাটের ইজারাদাররা হাটের বাঁশ নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে এখন থেকে জরিমানা করা হবে। তাদের জামানতের টাকা থেকে এসব পরিষ্কার করা হবে।’

বর্জ্য অপসারণের উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

আরও খবর: ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ: সাঈদ খোকন 
 
/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম