ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজধানীর প্রতিটি হাসপাতালে এখন রোগীদের উপচে পড়া ভিড়। ঈদের দিন (১২ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখা যায়- বারান্দা, গেটের বাইরে, ওয়ার্ডের মেঝে সবখানে ডেঙ্গু রোগী।
যেখানেই রোগী আছে, সেখানেই মশারি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সবখানে মশারি দেওয়াও সম্ভব হচ্ছে না।
চারপাশে অসহায় উদ্বিগ্ন স্বজনদের মুখ আর অক্লান্ত পরিশ্রম করে যাওয়া চিকিৎসকদের আসা যাওয়া। কর্তৃপক্ষ বলছেন, রোজই রোগী আসছে।
এদিকে এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নতুন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানেও রোগীদের সেবায় নার্সদের তৎপরতা দেখা গেছে।








