বঙ্গবন্ধুর জন্য সমাজসেবার শিশুদের ২৩ হাজার বার কোরআন খতম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৯, ১৬:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৬:০৭

জাতীয় শোক দিবসে সমাজসেবা অধিদফতরের অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ২২ হাজার ৯১৭ বার পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে। গত ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এই কোরআন খতম করে। সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।এরপর শোক র‌্যালি শেষে শুরু হয় আলোচনা পর্ব।

অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতার বিরোধীরা বাঙালির জাতিসত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা আমাদের মাঝে রয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশকে আজ  সারাবিশ্বে পরিচিত করেছেন।’

তিনি আরও  বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই স্বাধীনতাবিরোধীরা আজও  ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে বলতে চাই, বাঙালি আজ  ঐক্যবদ্ধ। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আসুন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিই।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম