বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশন বানানোর চেষ্টা করা হয়েছিল: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ০০:৩৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০০:৩৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের কনফেডারেশন বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রকে পাকিস্তানের কনফেডারেশন বানানোর জন্য পঁচাত্তর পরবর্তী ২১ বছর চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ তা প্রতিহত করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবে অধিষ্ঠিত হয়েছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডাক অধিদফতর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘যে মুহূর্তে যুদ্ধের ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশ উঠে দাঁড়াল, যে মুহূর্তে বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বাধীনতা উত্তরকালের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠায় দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, সেই মুহূর্তে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। সেই বিষয়টি জানা এবং বোঝার চেষ্টা করলেই বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রকারীদের মুখোশ সহজেই উন্মোচন করা সম্ভব। আর এতে উপলব্ধি করা যাবে, যে মানুষটি ব্রিটিশদের বিরুদ্ধে পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছেন, সেই মানুষটি পাকিস্তান ভেঙে কেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এইটুকু বুঝতে না পারলে, মূল সংকটটা থেকে যাবে।’

এর আগে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মহফিলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সদস্য উজ্জল বিকাশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম