বরগুনা পৌরসভার মেয়রের ছেলে নাছির আল মামুন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৬:৩৬আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:১৭

কারাগার রাজধানীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার বরগুনা পৌরসভার মেয়র মো. শাহদাত হোসেনের ছেলে নাছির আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে সোমবার (১৯ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়ার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আবদুল জলিল। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তিনি। বিচারক আবেদন মঞ্জুর করে নাছিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী সালাউদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। গত শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাসিরকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি নাছির পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ঢাকা থেকে পাইকারি হিসেবে ইয়াবা কিনে ঢাকাসহ নিজ জেলা বরগুনায় খুচরা বিক্রি করতো।

এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে পল্টন মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন মামলাটি দায়ের করেন।

/টিএইচ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান