হলি আর্টিজান হামলা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৪:৩৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৫:০৫

হলি আর্টিজান রেস্টুরেন্ট

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউনাইটেড হাসপাতালের চার জন চিকিৎসকসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২০ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার রুহুল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মঙ্গলবার যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন—ডা. মাসুম বিল্লাহ, ডা. আমিনুল হাসান, ডা. এরশাদুল্লাহ, ডা. একেএম আব্দুল্লাহ আল মাসুদ, সিআইডির পরিদর্শক মো. জামাল উদ্দিন, মাসুদ সিদ্দিক ও শেখ নজরুল ইসলাম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাত্তার ও আবু তাহের ফারুকী এবং সিআইডির সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন।

এ পর্যন্ত ৯৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ মামলার ২১ জন আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।

অভিযোগপত্রে জীবিত ৮ আসামি হলো—হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আবদুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। বর্তমানে সব আসামি কারাগারে রয়েছে।

মামলার পাঁচ আসামি ঘটনাস্থলে নিহত হয়। তারা হলো—রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল।

এছাড়া, বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় নিহত ৮ আসামি হলো—তামিম চৌধুরী, নূরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে ওই রেস্তোরাঁয় যৌথবাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম