৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে কর্মমুখী শিক্ষা, বই তৈরি চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৬:৫৯ আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৯:০২

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে কর্মমুখী শিক্ষা, বই তৈরি চলছে

সাধারণ শিক্ষার উভয় ধারায় (স্কুল ও মাদ্রাসা) ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কর্মমুখী প্রকৌশল শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে ২০২১ সাল থেকে। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঠ্যক্রম (সিলেবাস) প্রণয়ন সম্পন্ন হয়েছে। এর আওতায় বই সম্পাদনের কাজও চলছে। এছাড়া নবম-দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংসদীয় কমিটির গত বৈঠকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। বুধবার মন্ত্রণালয় সেই সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি কমিটিকে জানিয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার জন্য কর্মমুখী প্রকৌশল শিক্ষা ১, ২ ও ৩ নামক তিনটি বই প্রণয়নের জন্য সিলেবাস তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে বই সম্পাদনের কাজ।

এছাড়া নবম-দশম শ্রেণির সব শাখায় (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) কারিগরি শিক্ষার বই বাধ্যতামূলক করার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাক-বৃত্তিমূলক ও বৃত্তিমূলক কোর্স চালুর জন্য সম্ভাব্য বাজেট প্রণয়ন করা হয়েছে, যা চূড়ান্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি আফছারুল আমীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগের বৈঠকে সাধারণ শিক্ষায় কর্মমুখী শিক্ষা চালুর সুপারিশ করেছিলাম। আজকের বৈঠকে মন্ত্রণালয় থেকে তার অগ্রগতি জানানো হয়েছে। তারা জানিয়েছে, ২০২১ সাল থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।’

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি শ্রেণিতে প্রতি বছরের জন্য নির্ধারিত সিলেবাস শ্রেণি কার্যক্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ে শেষ হয় কিনা তা নজরদারিতে রাখার সুপারিশ করেছে কমিটি।

আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, একেএম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

/ইএইচএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন