গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১২:৪৩আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৪:২০

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন। পরে আদালত নতুন তারিখ ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। পরে উভয়পক্ষের শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী ঢাকার তিন নম্বর আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম পরবর্তী দিন ধার্য করেন।

এ সময় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করেন। মামলার ২৪ জন আসামির মধ্যে চার জন মারা গেছেন। বর্তমানে আসামির সংখ্যা ২০ জন।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম