বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ০০:২৭আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০০:২৮

বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণের সুপারিশ সংসদীয় কমিটির

বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড সঞ্চালন লাইন নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে বিদ্যুৎ বিভাগের গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে বিদ্যুৎ বিভাগের  কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে কমিটি। 

বৈঠকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সোলার বিদ্যুৎ উৎপাদনে জনগণকে আকৃষ্ট করার বিষয়ে বিদ্যুৎ বিভাগের গৃহীত কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম