আড়তদারদের পাওনা তিন কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ০২:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০২:৩৫

এফবিসিসিআই

ট্যানারি মালিকদের কাছে চামড়ার আড়তদারদের পাওনার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২২ আগস্ট) এফবিসিসিআই নেতাদের মধ্যস্থায় অনুষ্ঠিত বৈঠকে প্রায় চারশ’ কোটি টাকা তিন কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত হয়।

এর আগে চামড়া ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আরও বৈঠকের মাধ্যমে এর বিস্তারিত ঠিক করে নেবেন। পরবর্তীতে আগামী ৩১ আগস্ট এফবিসিসিআই নেতাদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকেই চামড়ার আড়তদারদের পাওনা পরিশোধের অগ্রগতি জানানো হবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এফবিসিসিআইয়ের সঙ্গে ট্যানারি মালিক ও কাঁচা চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে জানানো হয়, শনিবার (২৪ আগস্ট) কোন কোন কোম্পানির কাছে কী পরিমাণ টাকা পাওনা রয়েছে তা চামড়া ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বৈঠক করে ফাইনাল করবেন। আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বৈঠকে চূড়ান্ত করা হবে কীভাবে পাওনা টাকা পরিশোধ করা হবে।

এফবিসিসিআই সভাপতি জানিয়েছেন, ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের পাওনা তিন কিস্তিতে পরিশোধ করা হবে। এর মধ্যে ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের বকেয়া অর্থ একটি কিস্তিতে, ২০১০ সাল থেকে ২০১৫ সালের বকেয়া আরেকটি কিস্তিতে এবং ২০১৫ সাল থেকে ২০১৯ সালের বকেয়া অন্য একটি কিস্তিতে পরিশোধ করা হবে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আগামী ৩১ আগস্টের বৈঠকে আমরা বলতে পারব আমরা সন্তুষ্ট কিনা। সেইদিন আমরা বলতে পারবো এটা কীভাবে পাব।’

 

 

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী