চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যা হুমকির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২৩:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২৩:৪৬

রেজাউল করিম প্লাবন

চাঁদা না দেওয়ায় দৈনিক যুগান্তরের সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে তাকে এই হত্যার হুমকি দেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি।

এ ঘটনায় শুক্রবার (২৩ আগস্ট)রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন প্লাবন।

রেজাউল করিম প্লাবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাসুম বিল্লাহ নামে একজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ঈদের সময় চিলমারীতে আমার নিজ এলাকায় ত্রাণ বিতরণ করি। এসময় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে একটি সংগঠনের নেতা পরিচয় দিয়ে ১০০টি ত্রাণের স্লিপ দাবি করেন মাসুম বিল্লাহ। স্লিপ না দেওয়ায় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান।’

সাংবাদিক প্লাবন বলেন, ‘গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মাসুম বিল্লাহ আবারও আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। তার দাবি অনুযায়ী আমার ভাই চাঁদা না দেওয়ায় তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছেন। একারণে তিনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি।’

হাতিরঝিল থানায় দায়ের করা জিডি নম্বর ৯০০। জিডিটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই  অনাথ মিত্রকে।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম