এডিসের লার্ভা পাওয়ায় ডেভেলপার কোম্পানিসহ ৫ ভবনমালিককে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৯, ২১:৫২আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:৫৪

এডিসের লার্ভা পাওয়ায় ডেভেলপার কোম্পানিসহ ৫ ভবনমালিককে জরিমানা এডিস মশার লার্ভা পাওয়ায় ডেভেলপার কোম্পানি নগর হোমস ও ৫টি বাড়ির মালিককে ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ আগস্ট) এ জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডির ১২/এ নং সড়কে ডেভলপার প্রতিষ্ঠান নগর হোমসের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশা ও এর লার্ভা দেখতে পান। এ জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে টাকা দিতে না পারায় কোম্পানির সুপারভাইজার পলাশকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া যাত্রাবাড়ী ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশ পাওয়ায় ৫টি বাড়ির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম