অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১১:২০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৬:২৩

মাহী বি চৌধুরী (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। এরপর ১০টা থেকে বিকাল সোয়া চারটা পর্যন্ত দুদকের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। 

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৪ আগস্ট মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে তলবি নোটিশ পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। ওই নোটিশে ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল। কিন্তু মাহী বি চৌধুরী ও তার স্ত্রী ওই দিন দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। এ কারণে ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদের ফের নোটিশ দিয়েছিল দুদক।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়। গত জুন মাস থেকেই তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের অনুসন্ধান শুরু

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম