আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৯:৪০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৪২





আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা গ্রাহকদের ১০০ কোটি আত্মসাতের অভিযোগে দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মো. রফিকুল আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক সেলিনা আখতার।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্য আসামিরা হলেন সমবায় অধিদফতরের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান, পরিদর্শক মহসিন মজুমদার, অবসরপ্রাপ্ত জেলা অডিটর মো. লুৎফর রহমান ও অবসরপ্রাপ্ত উপসহকারী নিবন্ধক মো. খবির খান, দি আরবান কো-অপারেটিভ ব্যাংক প্রধান কার্যালয়ের সভাপতি তাহমিনা বেগম ও নারায়ণগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মিজানুর রহমান ভূইয়া।
মামলার অভিযোগে বলা হয়, সমবায় অধিদফতরের কর্মকর্তাদের যোগসাজশে নিবন্ধন ও লিকুইডেশন নম্বর জালিয়াতি করে ভুয়া সমবায় সমিতি সৃষ্টি করেছে দি আরবান কো-অপারেটিভ ব্যাংক। সারাদেশে শাখা খুলে অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের উচ্চ হারে লাভের প্রলোভন দেখিয়ে সঞ্চয় হিসাবে ১০০ কোটি টাকা জমা নিয়েছে তারা। পরে এই টাকা গ্রাহকদের ফেরত না দিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে।
২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে টাকা আত্মসাতের এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম