পাবলিক বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক বিদেশি শিক্ষক নিয়োগের সুযোগ থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২৩:৩৩আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২৩:৪২

বাংলাদেশ সচিবালয়

চুক্তিভিত্তিক বিদেশি শিক্ষক নিয়োগের বিশেষ ব্যবস্থা রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ আল হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে (নতুন), সেসব বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়ের শিক্ষক নেই। সেসব বিষয়ের শিক্ষক বিদেশ থেকে চুক্তিতে নিয়োগ দেওয়ার বিশেষ বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া নীতিমালা যুগোপযোগী (আপডেট) করার বিভিন্ন প্রস্তাব রয়েছে। সেগুলো (আপডেট) হলে নীতিমালা চূড়ান্ত করে অনুমোদন করা জন্য পাঠানো হবে।’

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, ইউজিসির সদস্য (বিশ্ববিদ্যালয়) অধ্যাপক দিল আফরোজা বেগম, ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান