ঢামেকে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৯, ২৩:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২৩:১৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম হেনা বেগম (৪৫)। সোমবার (২৬ আগস্ট) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজধানীর শ্যামপুরের পালপাড়া এলাকার মো. ফিরোজের স্ত্রী।
হেনা বেগমের ভাই সুমন বলেন, ‘বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু নিশ্চিত হই। পরে রাজধানীর মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে রাখা হয়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। তারা জানিয়েছেন, তিনি ডেঙ্গু জ্বরে মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম