পারিবারিক কলহের জেরে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৪:০৬আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৫৯

পারিবারিক কলহের জেরে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

পারিবারিক কলহের জেরে ওয়ারী থানাধীন স্বামীবাগ শক্তিগেট মিনি কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় সোনিয়া বেগম (২৫) নামে এক নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি তার মেয়ে জান্নাতকেও (১) বিষপান করান বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জান্নাতের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন জানান, বিষপানের পর স্ত্রী ও শিশুকন্যা জান্নাতকে উদ্ধার করে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে শিশু বিভাগের ২১০নং ওয়ার্ডে জান্নাতের মৃত্যু হয়। মা সোনিয়া বেগম চিকিৎসাধীন আছেন।

/এআইবি/এআরআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম