‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৭:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৭:৫৮

মোহাম্মদ তারেক রহমান উচ্চশিক্ষার মানের ক্ষেত্রে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, ‘উচ্চশিক্ষায় মানের যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, এখনও সেখানে পৌঁছাতে পারিনি। তার মানে এও না যে আমরা তলানিতে পড়ে আছি। আমাদের কিছু ভালো দিক আছে, আমরা এগুচ্ছি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় কী ভূমিকা রাখছে তা নিয়ে আমি যতোটুকু জানি দেশে-বিদেশে গবেষণা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে সমসাময়িক বিষয়গুলো জড়িত, সেগুলোর মধ্যে এক ধরনের মেলবন্ধন করে উচ্চশিক্ষাকে কীভাবে দেখা যায় এবং এর মান উন্নয়নে কী ধরনের নিয়ামকের প্রয়োজন হবে সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নিচ্ছেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানি ফকির, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজী।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের