‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নয়, পেশাগত শিক্ষা দেওয়া হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১৮:৪১আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৪৯

সলিমুল্লাহ খান দেশে প্রচলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রকৃতপক্ষে উচ্চশিক্ষা নয় বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘ইউজিসি কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দেওয়ার অধিকার দেয়নি। সেখানে শুধু পেশাগত শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু এগুলোকে আমরা ভালোবেসে উচ্চশিক্ষা বলি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে পাঁচ বছরের শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলা হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, আপনি যদি ১২ বছর স্কুলে কাটান, এটাকে বলা হয় বুনায়াদি শিক্ষা। আমরা এটাকে নানা ভাগে ভাগ করেছি; যেমন– নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এক হিসাবে সবকটিই প্রাথমিক শিক্ষা। এরপর শুরু হয় পেশাগত শিক্ষা। তারপর উচ্চশিক্ষা। আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই! আমরা বৃথাই এটাকে উচ্চশিক্ষা বলি।’

সলিমুল্লাহ খান বলেন, ‘আমরা মধ্যশিক্ষাকে বলছি উচ্চশিক্ষা। আমি বলবো, বাংলাদেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার মান পড়ে গেছে। তার কারণ– আমরা এমএ পাস করার পর উচ্চশিক্ষা বলতে মনে করি এমফিল। পিএইচডি করতে সুযোগ পেলেই বিদেশে যেতে চাই। আর কোথাও না পারলে পাসের দেশ ভারতে যাই। বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে আমরা দেশ হিসেবে ডিগ্রির একটি অলিখিত স্তর তৈরি করি। বিশ্বব্যাংক সব বিশ্ববিদ্যালয়ের ওপর অদ্ভুত মান চাপিয়ে দিচ্ছে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায়। কিন্তু যেখানে উচ্চশিক্ষাই নেই সেখানে মান আসবে কোত্থেকে? সত্যি কথা হলো– মধ্যশিক্ষার মান উন্নয়নে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী? অনেক ভালো ভূমিকা আমরা পালন করছি। আমি এটাকে উচ্চশিক্ষা বলবো না। কারণ ইউজিসি আমাদেরকে এমফিল করার অনুমতি দিচ্ছে না। অথচ আমরা (ইউল্যাব) ১৪-১৫টি সেন্টার চালাই, যেগুলো প্রথম শ্রেণির গবেষণা করে। আমরা এমফিল, পিএইচডি করাতে পারতাম কিন্তু আমাদের ওপর তাদের আস্থা নেই।’ 

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানি ফকির, ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক মোহাম্মদ তারেক রহমান এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজী।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:  ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি’

 

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম