‘কাশ্মির ইস্যুতে বিশ্ব মোড়লরা নীরব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০৪:০৩আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৪:০৪





খেলাফত মজলিসের সমাবেশ কাশ্মির ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা মাহফুজুল হক বলেন, ‘খোদ ভারতের অন্য রাজনৈতিক দল এবং অধিকাংশ জনগণের দাবি কাশ্মিরীদের স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করা না হয়। সেখানে মোদি সরকার কীভাবে একক নৈরাজ্য চালায় তা আমাদের বোধে আসে না।’ কাশ্মিরের স্বাধীনতা দিয়ে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
সমাবেশে দলটির আমির ইসমাঈল নুরপুরী বলেন, ‘কাশ্মিরীরা দীর্ঘ ৭০ বছর ধরে ভারতের শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। একটি স্বাধীন ভূস্বর্গকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে শাসন করে আসছে ভারত সরকার; যা সম্পূর্ণ অনৈতিক। সেখানে গণভোটের মাধ্যমে কাশ্মিরীদের অবস্থান পরিষ্কারের কথা থাকলেও তা করা হয়নি। উল্টো সংবিধান সংশোধন করে পরিস্থিতি ঘোলাটে করছে ভারত সরকার। কাশ্মিরের মোড়ে মোড়ে সেনাক্যাম্প স্থাপন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। কারফিউ জারি করে শতশত কাশ্মিরীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ওষুধের অভাবে কাতরাচ্ছেন। এই পরিস্থিতিতে কোনও মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।’
সমাবেশে আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—দলটির সিনিয়র নায়েবে আমির যুবায়ের আহমদ আনসারী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, সহবায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম