সোনাইমুড়ি পৌর মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৬:০২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৬:০৫

সুপ্রিম কোর্ট

নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মোতাহের হোসেনের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৮ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

পরে সানজিদ সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন অভিযোগে গত ২২ আগস্ট স্থানীয় সরকার বিভাগ মোতাহের হোসেনকে বরখাস্ত করে। এর বিরুদ্ধে ২৫ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত।

প্রসঙ্গত,গত ২২ আগস্ট স্থানীয় সররকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে চারটি অভিযোগের কথা উল্লেখ করা হয়।
মোতাহেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন সময়ে অশোভনীয়,অশালীন মন্তব্য ও কটূক্তি করা, সরকার প্রদত্ত রোলারের গায়ে স্থানীয় সরকার বিষয়ক শ্লোগানগুলো সর্বদা দৃশ্যমান রাখার ক্ষেত্রে অনীহা, পৌরসভার গাড়ি নিয়ে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়া এবং আইনের তোয়াক্কা না করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম