উত্তরায় রাজউকের অভিযান, ১১ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ২০:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৫৭

ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দেয় রাজউক আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহারের দায়ে দুই ভবন মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পাশাপাশি অনুমোদিত নকশার পরিবর্তন ঘটিয়ে ভবন নির্মাণ করায় নয়টি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। বুধবার (২৮ আগস্ট) উত্তরা সেক্টর ১১/এ গরিব-ই নেওয়াজ অ্যাভিনিউতে এই অভিযান চালানো হয়েছে।

রাজউকের জোন ২-এর পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অঞ্চল-২-এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জরিমানা করা ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভবনগুলোর পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান ও কক্ষ ভেঙে পার্কিংয়ের জায়গা উদ্ধার করা হয়। এছাড়া নয়টি ভবনের নকশা বহির্ভূতভাবে নির্মিত বেইজমেন্টের দোকান, ভবনের সামনের অবৈধ র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু সিঁড়ি) উচ্ছেদ করা হয়।

এ সময় সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, জান্নাতুন নাঈমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম