দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ১২:২২আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:৩৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ২১ আগস্ট দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানিয়েছিলেন, দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সংশ্লিষ্ট সংবিধানের ৪(ক) অনুচ্ছেদের বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন তিনি। ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টাঙানোর নজির আদালতে উপস্থাপন করা হয় বলেও তিনি জানান।

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম