চিকিৎসাসেবায় অবহেলার ঘটনায় তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ২৩:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:৫৮

হাইকোর্ট চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে যেকোনও ধরনের অবহেলা ও অপেশাদারিত্বের বিষয়ে তদন্ত কমিটি কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে চিকিৎসাসেবায় অবহেলা ও জননিরাপত্তায় সার্বিক দেখভাল এবং ক্ষতিপূরণের বিষয়ে কেন একটি কমিটি গঠন করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট সাত বিবাদীকে এসব রুলের জবাব দিতে বলেছেন আদালত। 

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. শাহীনুজ্জামান শাহীন।

এর আগে ২০ আগস্ট আফরোজা বেগম নামে এক প্রসূতি সন্তান জন্মদানের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তিনি কন্যা সন্তান প্রসব করেন। এ সময় আফরোজা বেগম ব্যাথায় ছটফট করতে থাকলে কর্তব্যরত নার্সরা তাকে চড়-থাপ্পড় মারেন। অস্ত্রোপচার কক্ষ থেকে প্রসূতি আফরোজাকে ওয়ার্ডে নিয়ে আসার পর আবারও ব্যথা শুরু হয়। পরদিন (২১ আগস্ট) রংপুর শহরের ডক্টরস ক্লিনিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রসূতির এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে প্রসূতির শরীরে সুঁইয়ের অস্তিত্ব পাওয়া যায়।

প্রসূতি আফরোজা বেগমের সন্তান জন্মদানের সময়ে সুঁই ভেতরে রেখে সেলাই করার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) ২৮ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।

 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম