মেডিক্যাল কলেজের বই কেনায় অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ২১:০৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৪

বই

মেডিক্যাল কলেজের বই কেনায় অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। আগামীকাল (১ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন করা হবে। শনিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলা ট্রিবিউনে ‘সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫,৫০০ টাকায়!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাই করতে কমিটি গঠন করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বই কেনায় অনিয়ম

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বই কেনার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। আজ (৩১ আগস্ট) সরকারি ছুটি থাকায় কোনও পদক্ষেপ নেওয়া যায়নি। আগামীকাল তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এডিজি (প্ল্যানিং) এনায়েত হোসেন মুকুলের সঙ্গে পরামর্শ করে তদন্ত কমিটি গঠন করা হবে।  

/আরজে/ জেএ/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম